1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

তৌসিফের স্ত্রীর করোনা, দু’জনেই আইসোলেশনে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

তৌসিফের স্ত্রীর করোনা, দু’জনেই আইসোলেশনে

রিপোর্টার


  • আপডেট :
    বুধবার, ২ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় নাট্য অভিনেতা তৌসিফ মাহবুবের স্ত্রী জারা মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে জ্বর এবং সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে। শুটিং থেকে বিরতি নিয়ে তৌসিফই স্ত্রীকে দেখাশোনা করছেন। অভিনেতা ধারণা করছেন, তিনি নিজেও করোনায় আক্রান্ত। তবে তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। তার পরও ঝুঁকি এড়াতে তাকে করোনা টেস্ট করানোর তাগিদ দিয়েছেন চিকিৎসক। কিন্তু তিনি এখনো করোনা পরীক্ষা করাননি। বর্তমানে স্ত্রীর সঙ্গে তিনি আইসোলেশনে আছেন। তৌসিফ জানান, ‘গত ২৩ নভেম্বর আমার শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হন। তখন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতেই ছিলাম। পরদিন জারার শারীরিক অবস্থা খারাপ হলে করোনা টেস্ট করাই। ফলাফল পজিটিভ আসে। সেদিন থেকেই আমরা দুজন একসঙ্গে আইসোলেশনে আছি।’
গত ২৪ নভেম্বর তৌসিফ সর্বশেষ ‘বিফলে মূল্য ফেরত’ নাটকের শুটিং করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন সাফা কবির। বর্তমানে তৌসিফের হাতে আরও কয়েকটি নাটকের কাজ রয়েছে। তবে শ্বশুরবাড়ি থেকে করোনায় সংক্রমিত হতে পারেন ধারণা করে তিনি আপাতত শুটিং করছেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি