1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

মহান আল্লাহকে নিয়ে কটূক্তিশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

মহান আল্লাহকে নিয়ে কটূক্তি
শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : পালা গানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল। আজ বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদি অ্যাডভোকেট ইমরুল হাসান ও ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া যাওয়ায় এ প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালে ।
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান, রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে এমন আচরণ করেছেন, যা বাদিসহ অন্যদের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি