1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে পিএসসির ওয়েবসাইটে বিসিএসের এই দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।
বিশেষ এই বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রার্থীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।
আর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের আবেদন অনলাইন শুরু হবে, চলবে ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি