1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই প্রভাষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রায় দুই বছর পর চাকরিতে যোগদানের অনুমতি পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার সাহা।

রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন নুসরাত ফারাহ ও মোহাম্মদ শরীফুল ইসলাম। নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা। অধ্যাপক অনুপ কুমারকে যোগদান করতে না দেওয়া এবং তথ্যগত ভুল বা ঘাটতি কেন হলো তা জানতে উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী ওই শিক্ষককে চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। আর অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর অধ্যাপক অনুপ কুমারকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। এর আগে পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে যোগদান করার অভিযোগে তাকে ২০১৮ সালের ২ অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছিল। তবে হাইকোর্ট এক রায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

এদিকে, নকল মাস্ক সরবরাহের কারণে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আদালতে প্রক্রিয়াধীন তার বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি