1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অনুমোদনের প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে প্রথম ধাপেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। আপনারা জানেন, এখনও কোনো কোনো ভ্যাকসিন বাজারে সেভাবে আসে নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স যখন পেয়ে যাবো তখন আমাদের দেশও প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে।

রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন করোনার সেকেন্ড ওয়েব আসতেছে। আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা এবং ভারতে সেকেন্ড ওয়েব কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুহারও বৃদ্ধি দেখছি গত ১০-১২ দিন ধরে। সেকেন্ড ওয়েবের কারণ- আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একটু বেপরোয়া হয়ে চলছি, মাস্ক ব্যবহার করছি না!

মন্ত্রী বলেন, আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমাদের শীতকালে অনেক অনুষ্ঠান হয়। আপনারা জানেন- মানুষ পিকনিকে যায়, সমুদ্রের পাড়ে যায়। কিছুদিন আগে দেখছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখ লাখ মানুষ ঘোরাফেরা করছে- সেখানেই সংক্রমিত হচ্ছে।

বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এবং উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি