1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৮ লাখেরও বেশি গৃহহীন পাচ্ছে ঘর : ত্রাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ৮ লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব শতবার্ষিকী উপলক্ষে যাদের জমি আছে, ঘর নাই ও যাদের ভূমি নাই তাদের নতুন করে তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সকলকে গৃহ ও ভূমি প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই তাদেরকেও সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়া হবে।

এনামুর রহমান বলেন, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাসের জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি