1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩

সৌদি উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে এ বিস্ফোরণ হয়

এমটি আগ্রারির অপারেটরের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কারটি অজ্ঞাতদের দ্বারা হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে ক্রুরা নিরাপদ আছে এবং কেউ আহত হয়নি।

কোম্পানিটি আরও জানিয়েছে, ট্যাঙ্কারটি উপকূলে ভাসছিল এবং তাতে অনেক সৌদি কর্মকর্তা অবস্থান নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে বিস্ফোরণের কথা স্বীকার করা হয়নি।

সোমবার জেদ্দাহতে সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিস্ফোরণ ঘটল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি