1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মাস্ক না পরলে করোনা সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয় ঠেকাতে পারবে না বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সকল মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। যখন পৃথিবীতে করোনা ভ্যাকসিন আসবে, বাংলাদেশ সবার আগে পাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন হারিকেন ও কূপার আলো লাগে না। বিদ্যুৎ এর আলো জ্বলছে সমগ্র দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ দ্রুত এগিয়ে চলছে। যেখানে ইতালি ও আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেখানে খুব সংখ্যক লোক মারা গেছে। আর একটা মানুষের মৃত্যু হোক আমরা তা চাই না।

হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি