1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণ না পেয়ে কৃষি ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা, তালা ভাঙতে গিয়ে আটক হিমছড়িতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি ৫ বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে’ প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত সাজেকে গোলাগুলির মধ্যে পর্যটকদের উদ্ধার, নিরাপদে ফিরলেন গন্তব্যে ‘নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার হাফিজ সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন ইউএনওর

নামকরণ নিয়ে সমালোচনার জবাবে বক্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক দলগুলোর মধ্যে বট ও গুপ্ত থাকার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এসব শুধু জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয়, বিএনপির মধ্যেও রয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নামকরণের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত ছিল না। এলাকার মানুষ তাঁর সন্তানদের নামে নাম রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানিয়ে নাম পরিবর্তনের কথা বলার পর ইউনিয়নটির নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ইউনিয়নটির নাম জগন্নাথপুর।

নামকরণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে বগুড়ার জহরুল নগরের উদাহরণ টেনে মীর শাহে আলম বলেন, ওই এলাকার নাম সাবেক মেয়র জহরুল সাহেবের নামে হয়েছে। তিনি প্রশ্ন করেন, জহরুল সাহেব কি কবরস্থান থেকে উঠে এসে ওই শহর ভোগ করছেন?

তিনি আরও বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যে তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে সংঘাতের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাত হলে তার দায় তাঁর ছেলের ওপর চাপানো যায় না। এ ধরনের সমালোচনার জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এ অঞ্চলের উন্নয়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের উন্নয়নঘাটতি পূরণ করতে চান তাঁরা।

এ লক্ষ্যে বগুড়ার ছয় সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি