1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে’ প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত সাজেকে গোলাগুলির মধ্যে পর্যটকদের উদ্ধার, নিরাপদে ফিরলেন গন্তব্যে ‘নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার হাফিজ সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন ইউএনওর সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর, গ্রেপ্তারের আগে ফেসবুকে মধ্যবিত্ত জীবনের আক্ষেপ লিখেছিলেন নজরুল সৌদিতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ২৬ থেকে ২৯ অক্টোবরের এই সফরে কূটনৈতিক বিষয়গুলো তদারকি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, নজরুল ইসলাম ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন। সফর চলাকালে টোকিওতে অবস্থান করে দ্বিপক্ষীয় বিষয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন তিনি।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি জাপান থেকে ঢাকায় ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হলেও প্রস্তুতিমূলক কার্যক্রমে তাঁকে যুক্ত রাখা হয়নি।

সাবেক ও বর্তমান কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কোনো দেশ সফরের সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির তাঁদের জানা নেই। দায়িত্বে থাকা রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনে সফরের সমন্বয়ে বিশেষ দায়িত্ব দেওয়ার ঘটনাও তাঁদের জানা নেই।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ২৭ অক্টোবর

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি