1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রফিকুল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী ‘বাঁধন আমাদের লোক’ দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ দেশের সব মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

‘বাঁধন আমাদের লোক’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। একই সঙ্গে বাঁধনকে ‘আমাদের লোক’ উল্লেখ করে তার ওপর কোনো ধরনের শারীরিক হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন- ‘সবচাইতে লো ক্লাস, ছ্যাসড়া, অসভ্য পলিটিকাল কর্মীটা এখনও একটা আওয়ামী। তুই একটা মেয়েকে কেন অ্যাটাক করবি? সে তোর দেশের একটা নায়িকা। এমন কি ফকিন্নীদের গুগলেও সে তো তোর রিয়াল এনিমি না। কিন্তু না- একটা মেয়েরেই আঘাত করতে হবে। সবচাইতে দুর্বল টার্গেটরেই তোর আঘাত করতে হবে’।

তিনি বলেন, ‘বাঁধন আমাদের লোক এবং আমাদের সাইডের কোনো লোককে যদি আওয়ামীরা ফিজিকাল অ্যাসল্ট করে – এর উপযুক্ত উত্তর দেওয়া হবে। তুই তো তোর হায়েস্ট লিমিটে ইতরামি করছোস। তোরে যেই উত্তর দেওয়া হবে- সেখানে রেস্পেক্ট আশা করবি না। ইতরামির মধ্যে কোনো গ্রামার নাই। আর এইটা শুরু করছস তুই’।

ইতালির মেস্ত্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা লাইভে তিনি এই অভিযোগ করেন বাঁধন।

যেখানে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের জড়িয়ে এই হামলার অভিযোগ তোলেন।

ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

হামলাকারীদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।

ভিডিওর এক অংশে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই।’ আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি