1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার ৩ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে শোকজ নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী ‘স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে’ সংসদে স্পিকার-বিরোধী দলীয় উপনেতার মন্তব্যের নেপথ্যে যে রক্তাক্ত ইতিহাস

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় মামলা দায়ের হলে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে ব্যবসা করেন জাকিয়া সুলতানা। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও তাকে হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ২৯ আগস্ট বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে ভোক্তার অভিযানে নারীকে মারধর বলে গুজব ছড়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি