জামালপুরে আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (৩০ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
কারাগারে পাঠানো নেতারা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক নারায়ণ চন্দ্র পাল রানা, জামালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র।
আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দয়েরকৃত নাশকতার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা জামিনের আবেদন করলে জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।