1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইমো হ্যাকারের ‘গোয়ালঘরেও’ এসি, আটক ৪ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আইনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মায়ের নাম একই হওয়ায় হাসপাতাল থেকে বদলে গেল দুই নবজাতক বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন সাবেক এমপি বদিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ইমো হ্যাকারের ‘গোয়ালঘরেও’ এসি, আটক ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করা চক্রের সদস্যের গরুর গোয়ালঘর পর্যন্ত এসি অথচ তাদের কোনো নির্দিষ্ট কর্ম নেই। এই চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যানড্রয়েড মোবাইল এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২৫ আগস্ট ভোর ৩টা ২৫ মিনিটে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় সাগর আহম্মেদের বাড়ির উত্তর পাশের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ব্যবহৃত ঘরটি বাইরে থেকে সাধারণ গোয়ালঘরের মতো হলেও ভেতরে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। এমনকি ঘরের ভেতরে এসি লাগানো ছিল, যা দিয়ে তারা দীর্ঘ সময় ধরে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালাত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার রেকর্ড যাচাই করে জানা গেছে, প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে পূর্বে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি