1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আইনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মায়ের নাম একই হওয়ায় হাসপাতাল থেকে বদলে গেল দুই নবজাতক বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন সাবেক এমপি বদিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা রংপুরে ৪ হত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি

রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি