1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে সেরা হয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে।

সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি এয়ারলাইন, সেরা কেবিন ক্রু সেবা, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা এয়ারলাইন এবং যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি বা আস্থা দেয়, এমন এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে।

এবারের তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নয়; সরাসরি যাত্রীদের ভোটের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেরা কম খরচের এয়ারলাইন, সেরা ব্যবসায়িক শ্রেণি, সেরা ইকোনমি শ্রেণি ও সেরা কেবিন ক্রুসহ বিভিন্ন বিভাগে যাত্রীরা নিজেদের পছন্দের বিমান সংস্থাকে ভোট দিয়েছেন।

যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি দেওয়া এয়ারলাইনগুলোর তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। এই বিভাগে ইউরোপের একমাত্র এয়ারলাইন হিসেবে ষষ্ঠ হয়েছে এয়ারবাল্টিক।

কম খরচের এয়ারলাইনগুলোর মধ্যে প্রথম হয়েছে ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যের ইজিজেট ও অস্ট্রেলিয়ার জেটস্টার যৌথভাবে তৃতীয় হয়েছে।

ইউরোপের এয়ারলাইনগুলোর সামগ্রিক পারফরম্যান্স অবশ্য খুব একটা ভালো ছিল না। বিভিন্ন বিভাগে শীর্ষস্থান দখল করতে পারেনি ইউরোপের বড় কোনো এয়ারলাইন। তবে ইউরোপের যাত্রীদের পছন্দের বিমান সংস্থা হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও কেএলএমের নাম উঠে এসেছে।

এয়ারলাইন রেটিংস ডটকমের প্রধান নির্বাহী শ্যারন পিটারসেন বলেন, যাত্রীদের আস্থা ও নিরাপত্তার অনুভূতি দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সেবা দেওয়ার মাধ্যমে তৈরি হয়। এবারের ফলাফলে সিঙ্গাপুর এয়ারলাইনস ও কান্তাসের মতো প্রতিষ্ঠিত বিমান সংস্থার প্রতি যাত্রীদের আস্থা অর্জন করেছে।

সূত্র: ইউরোনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি