1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলায় দায়িত্ব পালনের সময়ে হঠাৎ করে থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আহত হওয়েছেন। এছাড়া একটি কম্পিউটার ভেঙে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার টেবিলের ওপর পড়ে। এতে দায়িত্বরত সেই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় কক্ষের ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়ে। এতে আমার কাঁধে আঘাত পেয়েছি। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যেই পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। আগামীকালই হয়তো মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি