জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ওই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, এড. শাহজাহান কবীর সাজু, শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী, সেক্সপিয়ার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সস্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাদারণ সস্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দরের সদস্য সচিব মোজাম্মল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেজোয়ান আহাম্মেদ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।