1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের রাস্তার ওপর হাজার হাজার ইয়াবা, কুড়াতে হুমড়ি খেয়ে পড়ল মানুষ সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ! বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই তারেক রহমানের নাম পাল্টে ‘মীর মুগ্ধ স্কয়ার’ রাখলেন প্রতিমন্ত্রী মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দ্রুতগতির এক যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। নিহত আবাস সাহা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের ছাত্র এবং সুজয় সাহা উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। সম্পর্কের দিক থেকে তারা ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটিকে দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। মুহূর্তেই প্রাইভেটকারের পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও নিয়ন্ত্রণ রাখতে ব্রেক করে। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেল থামার চেষ্টা করলে, পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলে থাকা আবাস ও সুজয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে সড়ক সচল করে পুলিশ।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মূলত বিকল বাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকার কারণেই পেছনের গাড়িগুলো একের পর এক হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এবং পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে এই প্রাণহানি ঘটে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি