1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে তাকে জেলে যেতে হবে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার নেত্রকোনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আবহআবহআবহওয়াআগামী তিন দিন পর্যন্ত দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান।

আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে তাপমাত্রা স্থানভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

তিনি আরও জানান, আপাতত সব নদী ও সমুদ্রবন্দরগুলোর সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। এছাড়া, পাহাড়ধসের ব্যপারেও কোনো সতর্কতা নেই।  তবে, চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার আর, ঢাকায় ৪০ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি