1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর গাছ উপড়ে পড়ে দুমড়ে মুচড়ে গেলো জবির বাস ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬ সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫ পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

গাছ উপড়ে পড়ে দুমড়ে মুচড়ে গেলো জবির বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো শিক্ষার্থী বা অন্য কেউ হতাহত হননি।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে ক্যাম্পাসের পার্কিং এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর আছড়ে পড়ে। গাছের বিশাল কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছ অপসারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুপুর ১২টার দিকে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাছটি সরানোর কাজ চলছিল।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে কোনো শিক্ষার্থীর ক্ষয়ক্ষতি না হলেও বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বাসটির প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে এসব গাছ দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি