1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি সুনামগঞ্জে পর্যটক ও হাউসবোট মালিকদের জন্য বিশেষ নির্দেশনা চট্টগ্রামে বুকসমান পানি পেরিয়ে প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ধোবাউড়ায় নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা : প্রতিমন্ত্রী শাহে আলম কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : প্রতিমন্ত্রী শাহে আলম বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শহীদ ডা. মিলন অডিটরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি