1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন ৩৩ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেয়া হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও ডিআইজি মো. সাইফুল ইসলাম বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগে মোল্যা নজরুল রাজশাহীর সারদায় ও সাইফুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। বাকি ৩১ জন ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটে।

এর মধ্যে সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, ডিআইজি মো. মনিরুজ্জামান ও অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা।

রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার, অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ আল মামুন ও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম।

রাজশাহীর সারদায় সংযুক্ত ছিলেন ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান, ডিআইজি মইনুল হক, অতিরিক্ত ডিআইজি মো. বরকতুল্লাহ খান ও অতিরিক্ত ডিআইজি টি. এম. মোজাহিদুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি জিহাদুল কবির, ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, ডিআইজি মো. জাকির হোসেন খান ও এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোল্লা জাহাঙ্গীর হোসেন।

ডিআইজি শ্যামল কুমার নাথ, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, অ্যান্টি টেরোরিজম সংযুক্ত ডিআইজি মো. জামিল হাসান ও অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন এপিবিএনে সংযুক্ত ছিলেন।

খুলনা রেঞ্জে সংযুক্ত ছিলেন ডিআইজি মো. মাহবুবুর রহমান ও অতিরিক্ত ডিআইজি মো. সাজিদ হোসেন। অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান সংযুক্ত ছিলেন বরিশাল রেঞ্জে।

রাজশাহী রেঞ্জে সংযুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহা. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিম, অতিরিক্ত ডিআইজি খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ।

রংপুর পিটিসিতে সংযুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান। আর ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ।

সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি