1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দেশের দুই বড় মিডিয়া বন্ধ করে দিলেন উগান্ডার সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

উগান্ডার সবচেয়ে বড় দুটি মিডিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। রোবববার (২৮ জুন) জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার অনুমতি ছাড়া আর এগুলো খোলা হবে না।

এর সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি পোস্ট করেছেন। একটিতে লিখেছেন উগান্ডায় তিনি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করেন না। আর বড় দুটি মিডিয়ার সমালোচনা করে বলেছেন উগান্ডা নিয়ে যেসব খারাপ রিপোর্ট আছে সেগুলো সেনাবাহিনীকে পরিষ্কার করতে হবে।

এক্সে তিনি বলেছেন, “উগান্ডায়, আমি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি না! এখন থেকে উগান্ডা বিষয়ক সব খারাপ খবর আমার দপ্তরকে (সেনাবাহিনী) পরিষ্কার করতে হবে। এখন থেকে উগান্ডার সব মিডিয়াকে উগান্ডার আইন মানতে হবে।”

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, উগান্ডার ডেইলি মনিটর দেশটির সবচেয়ে বড় স্বাধীন পত্রিকা। অপরদিকে এনটিভি উগান্ডা অন্যতম বড় বেসরকারি টিভি চ্যানেল।

দুটিরই মালিক দেশটির বৃহৎ বাণিজ্যগোষ্ঠী ন্যাশনাল মিডিয়া গ্রুপ। ডেইলি মনিটর কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল মিডিয়া গ্রুপের নামুওয়াঙ্গো, কাম্ফালা এবং সেরেনা হোটেল অফিসে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে না।

এই গ্রুপের মালিকানাধীন এনটিভি, স্পার্ক টিভি এবং অন্যান্য টিভি ও রেডিও স্টেশনের সম্প্রচার রোববার থেকে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে উগান্ডার সেনাপ্রধান দেশটির প্রেসিডেন্টের ছেলে। তিনিই এখন দেশটির ডি ফ্যাক্টো প্রধান হিসেবে শাসন করছেন।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি