1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে বিপর্যস্ত নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া উপজেলার ৯৪ হাজার গ্রাহকের জনজীবন। এরই মধ্যে রোববার (২৮ জুন) সকালে আর্জেন্টিনা ও জর্ডানের ফুটবল ম্যাচ চলাকালে কেন্দুয়া পৌরশহরে বার বার বিদ্যুৎ চলে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন একদল ফুটবলপ্রেমী। তারা কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় অফিস ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আকস্মিক হামলায় আতঙ্কিত হয়ে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছেন। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট।

তিনি বলেন, যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ পাই, তা দিয়েই গ্রাহকদের মধ্যে সরবরাহ করতে হয়। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই।

এ ঘটনায় থানায় লিখত অভিযোগ দায়ের কথাও জানান তিনি।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অফিসের কাজে বাইরে অবস্থান করছি যে কারণে অভিযোগ দিয়েছে কি-না জানতে পারিনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আকরাম হোসেন জানান, সমিতির আওতায় নেত্রকোনার ১০টি উপজেলা এবং সুনামগঞ্জের দুটি উপজেলায় মোট ৬ লাখ ৭১ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে শুধু নেত্রকোনার ১০ উপজেলাতেই গ্রাহক সংখ্যা প্রায় ৬ লাখ ৫ হাজার। দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৫৯ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪৫ থেকে ৬০ মেগাওয়াট। ফলে লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সরবরাহ ঘাটতির কারণে সব গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যারা অফিসে হামলা চালিয়েছেন, তারা প্রকৃত পরিস্থিতি না বুঝেই এমন ঘটনা ঘটিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি