1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে ৪৩ বস্তা টাকা। ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের দান।

জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। দীর্ঘ ৬ মাস পর শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্স খোলার কাজ শুরু হয়। দানবাক্স থেকে টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। সে সময় ৩ মাস ২৭ দিনে টাকা জমা পড়েছিল দানবাক্সগুলোতে।

দিনভর গুনে দেখা গেছে, সেখানে জমা পড়েছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। তবে এবারে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ ছাত্র, মসজিদের ৩৩ স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দানবাক্স খোলার খবর শুনে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত হাঁস, মুরগি, গরু, ছাগলসহ নানা ধরনের জিনিসপত্র দান করেন অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি