1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রত্যাহার আদেশের একদিন পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়লেন মো. সারওয়ার আলম। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) তিনি সিলেট ত্যাগ করবেন।

তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সোমবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে পিংকি সাহা তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বলেন, ‘আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আমি আপাতত রুটিন দায়িত্ব পালন করবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।’

সিলেটবাসীর উদ্দেশে বিশেষ কোনো বার্তা আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো রুটিন দায়িত্বে থাকবো, সমস্যা নাই। সবাই সহযোগিতা করলে কাজ সহজ হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকাল শনিবার এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। ওই সিদ্ধান্তের ২দিন পরই তিনি সিলেট ত্যাগ করছে তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি