1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তের প্রস্তাব, সড়ক বিভাগের কাছে প্রতিবেদন চাইল পিএমও বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তের প্রস্তাব, সড়ক বিভাগের কাছে প্রতিবেদন চাইল পিএমও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ শহরের বাইপাস পর্যন্ত অংশে বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ৮-লেন এবং মধ্যবর্তী ফাঁকা অংশে ৬-লেন সড়ক নির্মাণের প্রস্তাবের বিষয়ে প্রতিবেদন চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হলেও শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং যানবাহনের সংখ্যা বাড়ায় সড়কটির ওপর চাপ বহুগুণ বেড়েছে। ফলে বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় নিয়মিত যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এ প্রেক্ষাপটে তিনি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত ব্যস্ত এলাকাগুলোতে ৮-লেন এবং অপেক্ষাকৃত ফাঁকা অংশগুলোতে ৬-লেন সড়ক নির্মাণের প্রস্তাব দেন। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং ঢাকা, গাজীপুর, ভালুকা ও ময়মনসিংহ অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে একটি প্রতিবেদন দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি