1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক দুই ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে ওঠেন সৌদি প্রবাসী, ওয়াশরুমে হলো মৃত্যু ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা আটকা ৮০০ যাত্রী পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনার নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পটুয়াখালীতে ব্রাজিলের জয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন, ব্রাজিল হাইতির বিপক্ষে জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

আজ শনিবার ম্যাচে ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর কয়েকজন ব্রাজিল সমর্থক রাফির বাসায় যান। পরে তিনি নিজেই শহরের ঝাউবন এলাকায় এসে সমর্থকদের সামনে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ‘রাফি ফেসবুক লাইভে কথা দিয়েছিল, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবে। আজ সে তার সেই প্রতিশ্রুতি রেখেছে।’

আরেক ব্রাজিল সমর্থক আসাদুজ্জামান তুরাগ বলেন, ‘ব্রাজিল জয়ের পর আমরা তার বাসায় গিয়েছিলাম। পরে সে আমাদের সঙ্গে এসে সবার সামনে মাথা ন্যাড়া করেছে।’

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই কথা রেখেছি। তবে ব্রাজিল আবার হারবে।’

স্থানীয়দের ভাষ্য, ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসার একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে এ ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি