1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সৌদির পর এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

সৌদি আরবের ম্যাচে নিয়ম ভেঙে বিশ্বকাপের মঞ্চে অনন্য এক নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছে ফিফা। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তাদের জাতীয় পতাকাটি মাটি স্পর্শ করতে দেয়নি ফিফা।

এবার ইরাকের পতাকাও ওপরে রাখল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে সাধারণত পতাকাগুলো মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম থাকলেও সৌদি আরব ও ইরাকের ক্ষেত্রে আলাদা নজির সৃষ্টি করল ফিফা।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র বাণী ‘কালিমা’ খচিত রয়েছে। অন্যদিকে ইরাকের পতাকায় লেখা আছে ‘আল্লাহু আকবার’।

প্রথমে বাড়তি ওজনের কারণে মাঠের ক্ষতি হচ্ছে জানিয়ে অনুরোধ বাতিল করলেও, প্রাক ম্যাচ অনুষ্ঠানে দেখা যায় ইরাকের পতাকা উঁচিয়ে রেখেছে ফিফা।

তবে শুধু একটি দলের পতাকা উঁচিয়ে রাখলে অন্য দলের প্রতি অসম্মান প্রদর্শন হতে পারে—এমন বিতর্ক এড়াতে দারুণ এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাটিও পুরো অনুষ্ঠানজুড়ে সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। ফলে মাঠে এক চমৎকার সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ধর্মীয় বাণী বা লিপি রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি