1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, নদীতে মিলল মরদেহ পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক জাবিতে ১৩ ঘণ্টার সিন্ডিকেট সভা : ১১ শিক্ষক-কর্মকর্তার শাস্তি নির্মাণসামগ্রী কিনতে অস্বীকৃতি জানানোয় ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীকে মারধর

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত। এতে সব মামলায় জামিন পেলেন তিনি। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (১৬ জুন) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামির জামিনের আদেশ দেন।

এদিন আবুল বারকাতের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শাহীনুর ইসলাম। ‘অসুস্থ’ বিবেচনায় যে কোনো শর্তে জামিনের আর্জি জানান। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

আবুল বারকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া জানান, এখন পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারাদেশ নেই। আপাতত তার কারামুক্তিতে বাধা নেই।

এর আগে রোববার ওয়াদুদ হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। সোমবার সেই আবেদন শুনানি করে জামিন নাকচ করে দেন আদালত।

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক।

ওইদিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। এরপর ১৪ জুন শুনানি নিয়ে এ আবেদন মঞ্জুর করেন আদালত। তাতে করে আবুল বারকাতের কারামুক্তির সুযোগ আটকে যায়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি