1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, নদীতে মিলল মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর কংস নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে শিশুটির ওপর যৌন নির্যাতন ও হত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশুটি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে সন্ধ্যায় বাড়ি থেকে কিছু দূরে কংস নদে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে।

প্রাথমিকভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও গোসল করানোর সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন– মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) এবং রাকিব মিয়া (২১)।

তাদের বাড়ি ধোবাউড়া উপজেলায়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে কৌশলে নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর নির্যাতন চালানোর পর নদীতে ফেলে দেওয়া হয় বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি