1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে, ড্রোন হামলায় জামালপুরের মফিজ নিহত ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের ২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারদান সংলগ্ন একটি খোলা এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) পাকিস্তানের সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এবিসি নিউজের।

পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এ দুর্ঘটনায় বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির সশস্ত্র বাহিনী। পৃথক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি