1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে, ড্রোন হামলায় জামালপুরের মফিজ নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় মো. মফিজ মিয়া (২৩) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নাগরিক ১৭ দিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার (১৪ জুন) নিহত হন। সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবার।

নিহত মফিজ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে চাঁদপুর জেলার এক ব্যক্তিকে ১২ লাখ টাকা দিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান মফিজ। সেখানে তাকে দিয়ে রাজমিস্ত্রীর কাজ করার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে সরাসরি ইউক্রেনের সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। পরে এক দালাল চক্র তাকে অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। তারপর সর্বশেষ গত ২৯ মে পরিবারের সাথে কথা হয় মফিজের। এরপর থেকে মফিজের ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপস, মেসেঞ্জার বন্ধ দেখায়। পরে পরিবারে লোকজন মফিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করতে পারনি। এরপরে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের লোকজন জানাতে পারে ড্রোন হামলায় মফিজ নিহত হয়েছে।

নিহত মফিজের মা মাহফুজা বেগম বলেন, রাশিয়ায় যাওয়ার পর আমার ছেলে আমাকে ফোন করে বলে তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল সেই কাজ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এখন আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। আমার ছেলে লাশটা দেশে এনে দেন। আমি এই দালাল চক্রের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ছেলে মফিজ মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। বিষয়টি আমি ফেসবুকে দেখেছি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, রাশিয়ায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। পরিবারে পক্ষ থেকে আমাদের আবেদন জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবারকে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি