1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

ফেনীতে যৌতুক মামলায় স্বামী ও চুরির মামলায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ফেনীর সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন এ আদেশ দেন। পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রীকে জেল হাজতে পাঠানোর ঘটনা জানাজানির পর জেলাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।

মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর স্ত্রী নাসিমা আক্তার ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে বাবার বাড়িতে চলে যায়। এ ঘটনায় স্বামী সুমন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে ফেনীর আদালতে চুরির মামলা দায়ের করেন।

অপরদিকে, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে ফেনীর আদালতে স্বামী সুমনসহ শশুর-শাশুড়িকে আসামি করে যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেন। উভয় মামলা ফেনীর আদালতের সোনাগাজী কোর্টের বিচারক সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিনের নজরে এলে তিনি স্বামী-স্ত্রী উভয় পক্ষকে আপস মীমাংসার সুযোগ দেন। আপস মীমাংসা না হওয়ায় বুধবার মামলার নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী দুজনই আদালতে হাজির হন। এসময় আদালত উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রী উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামের এক ব্যক্তি বলেন, স্বামী ও স্ত্রী একে অপরের বিরুদ্ধে মামলা করেছে, দুজনের মামলাই ভুয়া। আদালত বিচার-বিশ্লেষণ করে স্বামী-স্ত্রী দুজনকেই জেল হাজতে প্রেরণ করেছেন। আমার মতে এটি আদালতের সঠিক সিদ্ধান্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি