1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোণায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ভিডিও ফেইসবুকে, তদন্তে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে পোড়া দাগের চিহ্ন দেখা যায়।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলছেন, “কেরোসিন দিয়ে আগুন লাগানো হলেও স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।”

এদিকে বুধবার ফেইসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। এ সময় একজনকে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওসি আল মামুন।

তিনি বলেন, “ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি