1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গত ৫ জুন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেন্ডল বাড়িতে কনের মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)। তার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে আপলোড করা হয়। এরই সূত্র ধরে কনের বিয়ের দিন কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি