1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে: ডেপুটি স্পিকার তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির এক নোটিফিকেশন থেকে হাওয়া সাড়ে ৭ লাখ টাকা, যেভাবে রহস্য উদঘাটন ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশকে বে-আইনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি নোটিশের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে পেশাগত অবহেলার অভিযোগে দায়ী দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যকার সমঝোতার বিষয়ে তিনি বলেন, ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই চান প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

সমঝোতা চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে শিশির মনির বলেন, দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, পরিবারের কোনো সদস্য যোগ্যতা অনুযায়ী উপযুক্ত হলে তাকে হাসপাতালে চাকরির সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে পরিবারকে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি