1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ সংসদে প্রত্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে : স্পিকার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার সারা দেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ মহলে পরিচিত এই নেতা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বুধবার (৩ জুন) যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রদল থেকে উঠে আসা এজমল হোসেন পাইলট বিভিন্ন সময় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল পর্যায়ে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের কার্যক্রমেও তিনি ধারাবাহিকভাবে সম্পৃক্ত ছিলেন।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, নতুন কমিটিতে তার অন্তর্ভুক্তি দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদানের স্বীকৃতি। দায়িত্ব পাওয়ার খবরে তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রথম সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বে এজমল হোসেন পাইলট যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।

দলীয় অঙ্গনে তার নতুন দায়িত্বকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি