1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সারা দেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার আর্জেন্টিনা সমর্থক বান্ধবীর বাসায় গিয়ে ব্রাজিল সমর্থক আটক কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী পাবনায় কিশোরী হত্যার রহস্য উদ্ঘাটন, প্রেমিকসহ আটক ৩ আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না: ট্রাম্প মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, উদ্বেগে প্রশাসন পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০ টা ১০মিনিটে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারাগার সূত্রে জানা যায়, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেও বুধবার সন্ধ্যায় কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বুধবার রাত ১০ টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি