1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, উদ্বেগে প্রশাসন পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা সরানো হলো খানজাহান আলী মাজারের সেই কুমির মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরাতে আসছে বিশেষজ্ঞ দল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন— ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ অন্য আরেকজন।

জানা গেছে, শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে নাছির উদ্দিন পাটোয়ারী বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। পথে বেনাপোল চেকপোস্ট এলাকায় তার বহরে থাকা গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা করে দুর্বৃত্তরা। হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভেঙে গেছে।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।

এনসিপি সূত্র জানায়, নিরাপত্তাজনিত শঙ্কা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় নাছির উদ্দিন পাটোয়ারী বেনাপোলে না থেমে সরাসরি যশোরের উদ্দেশ্যে চলে যান।

ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেনাপোল পৌর থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি