1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ গ্রেপ্তার আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই ‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার, মাগুরায় ডিসি সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৫ ফের সন্ধ্যায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন

সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

চার শ বছর বয়সী জিনের বাদশা সেজে শতাধিক মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল হামিদ।

আজ মঙ্গলবার সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

পুলিশের এই কর্মকর্তা জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় এক ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। এর পর অভিযুক্তকে সলঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে দিয়ে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন।

গ্রাহকেরা টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করলে তিনি ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে চারশত বয়সী জিনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, আব্দুল হামিদ প্রায় ১০০ জন মানুষের ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন–সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি