1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার পরিচয় দেন : ফজলুর রহমান আদ্-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি ঈদের দিনেই ঝকঝকে ময়মনসিংহ নগরী, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের প্রশংসা দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অতীত ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল ‘ভুল সিদ্ধান্ত’ এবং সেখানে মার্কিন সেনাদের যাওয়া উচিত ছিল না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা আছে। আমরা যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো। তখন হয়তো ইসরায়েল থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্য নিয়েই প্রশ্ন উঠে যেত। এরপর তারা কোথায় যেত?’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের আঘাত থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা কিছুটা আলাদা রেখেছি, কারণ আমরা মনে করি তাদের সেনাবাহিনী কিছুটা মধ্যপন্থী। কিন্তু তাদের ভেতরে আরও কিছু গোষ্ঠী আছে। আমরা তাদের লক্ষ্য করেছি। বিভিন্ন নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। তবে তাদের সামরিক বাহিনীকে আমরা সত্যিই আঘাত করিনি।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ এটা শুনে অবাক হতে পারে, কারণ যুদ্ধে অনেক সময় ভুল হয় যেখানে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। আর তখন একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠিত হতে পারে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি