1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

নিয়ন্ত্রণে আসেনি কালশীর আগুন, কাজ করছে ফায়ারের ১৫ ইউনিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কালশীর বস্তির আগুনে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট রয়েছে, ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এছাড়া বাতাস রয়েছে যে কারণে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এতে করে কর্মীরা দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আগুনে পানি ছিটাতে পারছেন না ধোঁয়ার কারণে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনে এখন পর্যন্ত প্রায় একশর মতো ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বস্তির ঘরগুলো টিনশেড ও কাঠের তৈরি, তাই আগুন ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি