1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জঙ্গল সলিমপুরে রাতভর গোলাগুলির পর যৌথবাহিনীর অভিযান, আটক ১৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে হামলা ও রাতভর গোলাগুলির ঘটনার পর বড় পরিসরে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) গভীর রাতে আলীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে পুরো এলাকায় যৌথবাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। অভিযানে অংশ নিয়েছেন প্রায় এক হাজার সদস্য।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাত ১টার দিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত একটি দল জঙ্গল সলিমপুরে থাকা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়, যা রাত ৩টা পর্যন্ত চলে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, হামলার সময় আলীনগরে নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে আলীনগরে প্রবেশের সড়কও কেটে দেওয়া হয়েছে।

অভিযানস্থলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, ক্যাম্পে হামলার পর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, কোনো সশস্ত্র গোষ্ঠীকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি