1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অপরাধীদের আটক করে হাড্ডি ভেঙে পুলিশে দিতে বললেন এমপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন বলেছেন, অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে একসময় আপনার ওপরেও নির্যাতন নেমে আসবে। বিশেষ করে মাদক কারবারী, চোর-ছিনতাইকারীদের কোনো ছাড় দেবেন না। তাদের যেখানে পাবেন আটক করে হাড্ডিগুড্ডি ভেঙে পুলিশের হাতে তুলে দেবেন।

রোববার (২৪ মে) সকালে ফেনী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, বর্তমানে ফেনীর সীমান্ত এলাকায় ট্রাকে ট্রাকে মাদক আসছে৷ এসব মাদক ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি হচ্ছে। আমাদের সন্তানদের ভালো রাখতে হলে সবাইকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে৷

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবার সামনে ফেনী পৌর কবরস্থান সংলগ্ন বর্জ্য শোধনাগারের মালামাল ডাকাতি হলো, ধর্মপুরের গিল্লা বাড়িয়াতে স্কেভেটর দিয়ে মাটি লুট হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব অপরাধের প্রতিকারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে৷

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সহসভাপতি তপন কুমার কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী সদর উপজেলা জামায়াতের আমির নাদেরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি