1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ক্ষতিগ্রস্ত ত্রিশালের বইমেলার স্টল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি স্টল। এতে উদ্বেগে পড়েছেন আয়োজক ও প্রকাশকরা।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ঝড়ো বাতাসে মেলার মাঠে তৈরি করা কয়েকটি অস্থায়ী স্টলের কাঠামো ভেঙে পড়ে। কোথাও টিন ও ত্রিপল উড়ে যায়, আবার কোথাও বাঁশের ফ্রেম ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফর উপলক্ষে নজরুলের স্মৃতিবিজড়িত এলাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একই সফরে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও কথা রয়েছে। এ উপলক্ষে বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল।

ক্ষতিগ্রস্ত স্টলের কয়েকজন মালিক জানান, দীর্ঘ সময় ও ব্যয় করে তারা স্টল প্রস্তুত করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড়ে মুহূর্তেই অনেক ক্ষতি হয়ে গেছে। এখন দ্রুত মেরামত কাজ চালিয়ে উদ্বোধনের আগেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি