1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ঘাড়ে বেল্ট পরে আদালতে পলক, বললেন ‘হাসপাতাল থেকে এসেছি’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের মামলায় আদালতে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এসময় তার ঘাড়ে চিকিৎসাজনিত বেল্ট দেখা যায়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “হাসপাতাল থেকে এসেছি, দোয়া করবেন।”

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে তাকে আদালতে আনা হয়। গাড়ি থেকে নামানোর সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি অসুস্থতার কথা উল্লেখ করলেও কোন হাসপাতাল থেকে এসেছেন, সে বিষয়ে কিছু জানাননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুর্ঘটনায় মেরুদণ্ডে সমস্যার কারণে চিকিৎসক তাকে ম্যাগনেটিক থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ সংক্রান্ত আবেদন করার পর বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসে এবং বর্তমানে তিনি সেই চিকিৎসা নিচ্ছেন।

আদালত সূত্র জানায়, মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১৯ জুলাই। ওইদিন ঢাকার মোহাম্মদপুর এলাকায় আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। একই ঘটনায় আহত হন সাজ্জাদ ও শাহিন।

পরে নিহতের স্ত্রী মোসা. রীনা বেগম গত বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা। বর্তমানে পলকসহ কয়েকজন আসামি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি