1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে চাইলেন আইনমন্ত্রী আজ বিশ্ব চা দিবস অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করলেন হাইকোর্ট ২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ড. আবুল বারকাতের জামিন বহাল ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের রেল যোগাযোগ জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা টেকসই নয়: স্পিকার হাফিজ উদ্দিন প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, জামালপুরে মূল দুই আসামি গ্রেপ্তার ঢাবির মাস্টার্সে ৪.০০ সিজিপিএ পেয়ে প্রথম শিবির নেতা সাজ্জাদ রামিসা হত্যা মামলায় আদালতে সোহেলের স্বীকারোক্তি, সহযোগী ছিলেন আরেকজন

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করলেন হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার (১৭ মে) জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান এবং আইনজীবী মহসিন রশীদ যৌথভাবে রিট আবেদনটি দাখিল করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছিলেন।

রিটে অন্তর্বর্তী সরকারের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ঘটে যাওয়া কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন জানানো হয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমকে রহমান। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন খাতে অস্থিরতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে ভবিষ্যতের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলে তারা আদালতের কাছে তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী তদন্তের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে কোনো সরকার বিষয়গুলো এড়িয়ে যেতে পারবে না।

অন্যদিকে আইনজীবী মহসিন রশীদ জানান, সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতেই তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি গ্রহণ না করে খারিজ করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি