1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ড. আবুল বারকাতের জামিন বহাল ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের রেল যোগাযোগ জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা টেকসই নয়: স্পিকার হাফিজ উদ্দিন প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, জামালপুরে মূল দুই আসামি গ্রেপ্তার ঢাবির মাস্টার্সে ৪.০০ সিজিপিএ পেয়ে প্রথম শিবির নেতা সাজ্জাদ রামিসা হত্যা মামলায় আদালতে সোহেলের স্বীকারোক্তি, সহযোগী ছিলেন আরেকজন গৌরীপুরে কুরআন অবমাননার অভিযোগ, ঢাকায় অভিযান চালিয়ে যুবক গ্রেপ্তার প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯ আসামির

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে বিচ্যুত হয়। এর ফলে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। সকাল ৭টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে রেললাইন সচল করা হয়।

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, সকাল ৮টার পর থেকে খুলনা-রাজশাহী ও উত্তরাঞ্চলগামী ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ভোর থেকে ওই রুটে ট্রেন চলাচলে সাময়িক অচলাবস্থা তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি